ছেঁড়া তারে পুরনো প্রেমের সুরধ্বনি শুনতে চাওয়ার মতো অন্যায় বোধহয় কিছুই হয় না বলেই আমার মনে হয়। যেমনটা ঘটেছে সীতা ও মনোরম – এর বৈবাহিক জীবন ও পরবর্তীকালে বিচ্ছেদের মধ্যিখানে দাঁড়িয়ে থাকা দীর্ঘতম সেতুর মতো পাহাড় প্রমাণ অভিমানের শিখরকে গলিয়ে পুনরায় ফিরে আসা প্রেমের স্রোতের টানে ছুটে আসা। মনোরম একজন ট্রমাটাইজড প্রেমিক, যার প্রেমিকসত্বা বারবারContinue reading “দিন যায় এর সাহিত্য সমালোচনা”
Author Archives: priti sarkar nupur( ©mehu suni)
অনুচ্চারিত অনুভবে
রেখেছি মুগ্ধতার ডায়েরিতে বছরের জমানো কুয়াশার মতো কত গল্প, কবিতা রঙীন। হয়তো আমি নামহীন কবি লিখিনি তোমায় নিয়ে তবুও তুমি আমার কাছে ভীষণ দামী এক গোপন চিলেকোঠা। স্মৃতিমদির এক পুরোনো চিঠির মতোই আমি খুঁজে চলি ছবি যা ছিল তোমার কাছে অবহেলিত মানুষের মতো। আমি মনে করতে পারি সীমাহীন মুগ্ধতা কিভাবে বদলে গিয়েছিল একরাশ আক্ষেপে। তুমিContinue reading “অনুচ্চারিত অনুভবে”
শুরুতে মধুরতা বিষভরা পত্রিকা
প্রথম প্রথম যেকোনো সম্পর্কে অতিরিক্ত মধুরতা মানেই তাতে কোন না কোনো রহস্য লুকিয়ে থাকেই থাকে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই বললেই চলে। যদি কেউ প্রথম প্রথম খুব যত্ন ভালোবাসা দেখাতে শুরু করে বা একদম ফোন করলেই সঙ্গে সঙ্গে ধরে কথা বলা, রাত বারোটায় জন্মদিনের শুভেচ্ছা বা দেখা করে আড্ডা দিতে বললে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়া।Continue reading “শুরুতে মধুরতা বিষভরা পত্রিকা”
অনুচ্চারিত অনুচ্ছেদে বলেছি কত এলোমেলো ভাবনার বিদ্রোহের কথা
অনুচ্ছেদে আমরা সংক্ষিপ্ত আকারে কত কিছুই না রোজ লিখে চলি, কিছু হয়তোবা প্রকাশ করি। আবার কিছু অকারণেই খামখেয়ালিতে মুছে ফেলি। অথচ আমরা যখন সত্যিই এলোমেলো ভাবনার বিদ্রোহের স্রোত সামলাতে না পেরে না থেমে লিখেই চলি তখন কখনও কখনও সত্যিই বিপ্লবী লেখারা ফুটে ওঠে প্রকাশ্য দিবালোকে কোনো কিছুর পরোয়া না করেই। আমরা যা সত্যিই বলতে তাইContinue reading “অনুচ্চারিত অনুচ্ছেদে বলেছি কত এলোমেলো ভাবনার বিদ্রোহের কথা”
অনুভবে জমেছে মরছে তাই বিক্রি করেছি কলম…
অনুভবে মরছে ধরেছে বহুদিন আগেই, তাই হিসেব করিনি আর কতদিন মনের কথা খোলা চিঠির মতো লিখে পুড়িয়ে ফেলা হয় না কেন? তবুও মাঝে মাঝে কাটাছেঁড়া হলে পরে অগোছালো শব্দগুলো গোছাতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় তেতো স্বাদের ছবিগুলো মুছতে। মনে হয় নিজের কাছে বহুদিন নিজের মতো করে মুখোমুখি বসে কথা বলা হয়নি। শুধু দোষারোপ আর মনেরContinue reading “অনুভবে জমেছে মরছে তাই বিক্রি করেছি কলম…”
গহীন অন্ধকারে নিমজ্জিত কুয়াশার আড়ালে:-
সংসারেতে কত গোপন রহস্য লুকিয়ে আছে তার ইয়ত্তা নেই। কিছু রহস্য উন্মোচিত হয় জীবনকালেই, আবার কিছু রহস্য মৃত্যুর কালগর্ভেই নিক্ষেপিত হয়। অথচ জীবনকালের ঝতু পরিবর্তন চক্রে আবর্তিত হয়ে রহস্য উন্মোচনের নেশায় কত সুখস্মৃতিকে উপেক্ষা করে কতবার যান্ত্রিক হয়ে উঠি অনুভবী মনকে একপাশে চিলেকোঠার গোপন কুঠুরির ভাঙা বাক্সে রেখে, যা এ যাবৎকাল পর্যন্ত কারো যত্নের স্পর্শেContinue reading “গহীন অন্ধকারে নিমজ্জিত কুয়াশার আড়ালে:-“
গোধূলি আলাপে
গোধূলি আলাপে আয়োজিত এক পলক শান্তির খোঁজ নিয়ে জানা গেল আট বছর ধরে সে আকাশ দেখেনি কংক্রিটের ভীড়ে,শুধু দেখেছে নীরবতা কিভাবে মিশে যায় শহরের আলো ও অন্ধকারের মায়ায় ভোলানো জগৎ এর বুকে। স্বার্থপরতা কিভাবে যেন তার মনকে ছিন্নভিন্ন করে মিশিয়ে দিচ্ছে, উন্মুক্ত প্রান্তরে মুক্তি পেতে দিচ্ছে না কিছুতেই। শিশুর মতো অবাক চোখে দুনিয়ার আজব কান্ডকারখানায়Continue reading “গোধূলি আলাপে”
সেরে ওঠা…
সেরে উঠতে কেবল ওষুধ বা পথ্য বা ধন্বন্তরী নয়, প্রকৃতির স্পর্শ জরুরি। ধন্বন্তরীদের দল হিসেবে দায়িত্ব পালন করে ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সাথে মিশে যেতে হবে মনের অসুস্থতা কাটিয়ে উঠতে গেলে। তারা কেবল ক্ষণস্থায়ী ক্ষীণ হয়ে আশার আলোকে জাগ্রত করে তোমাকে নতুন করে পথ চলতে শেখাবে । শুধু কবিতা নয়, গল্প উপন্যাসের বিশালাকার প্রবাহ বৃদ্ধিContinue reading “সেরে ওঠা…”
কথা
কথা শোনার কেউ নেইঅথচ কথাশোনানোর লোক বেশি…… ( সেখানে কাউকে কটূক্তি করাই হোক, তার দূর্বলতা নিয়ে ভাই মজা করছি বলে তাকে অপমান করাই হোক বা তার শরীর/ মনখারাপ অথবা অবসাদের সময়ে তাকে উল্টোপাল্টা কথা বলাই হোক ,এদের সংখ্যা সবসময় বেশি- সেটা যে কেউ হতে পারে তোমার ছোটবেলার বন্ধু বা পরিবারের আপনজন অথবা আত্মীয়স্বজন / পাড়াপ্রতিবেশীContinue reading “কথা”
এক ধ্বংসাবশেষের বুকে স্বপ্নের কথা বলি চলো
বিখ্যাত বিজনেসম্যান উল্লাসবাবু হচ্ছেন কোলকাতা শহরের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তি, যার স্ত্রী একজন বিখ্যাত শিল্পী যার নাম বহিশিখা সেন। তাদের দুই মেয়ে একজন- এর নাম নীহারিকা ও অপরজনের নাম কুহেলিকা; দুজনেই মেধাবী ও বলতে গেলে। ১২বছর- এর দাম্পত্য জীবন ঠিক চলার পর হঠাৎই একদিন অশান্তি শুরু হলো, তারপর গোটা মাস গড়িয়ে বছরের দোরগোড়ায় উপস্থিতContinue reading “এক ধ্বংসাবশেষের বুকে স্বপ্নের কথা বলি চলো”