কথা

কথা শোনার কেউ নেই
অথচ কথাশোনানোর লোক বেশি……
( সেখানে কাউকে কটূক্তি করাই হোক, তার দূর্বলতা নিয়ে ভাই মজা করছি বলে তাকে অপমান করাই হোক বা তার শরীর/ মনখারাপ অথবা অবসাদের সময়ে তাকে উল্টোপাল্টা কথা বলাই হোক ,এদের সংখ্যা সবসময় বেশি- সেটা যে কেউ হতে পারে তোমার ছোটবেলার বন্ধু বা পরিবারের আপনজন অথবা আত্মীয়স্বজন / পাড়াপ্রতিবেশী বা তোমার বেস্ট ফ্রেন্ড – স্কুলজীবনের ,বিশ্ববিদ্যালয় বা কলেজবেলার বন্ধু হতে পারে ) দুঃখের বিষয় এদের আমরা নিজেদের চেয়েও ভালোবাসি তাই খারাপ লাগে, আপন ভাবলে এরা এমন দূর্ব্যবহার করে যেন আমরা মানুষ নয় বরং কোনো বস্তু যার সাথে যা ইচ্ছে তাই করা যায়। যেন তাদের অনুভূতি নেই, তাদের খারাপ লাগাটা না কি মনগড়া অসুখ, কাঁদলে ন্যাকামি, ব্যর্থ হলেই নাকি মানুষ এসব করে- কাঁদে মনখারাপ করে, ভালো লাগছে না এসব বলে, অবসাদগ্রস্ত বোঝাতে চায়। অদ্ভুত দুনিয়ার নিয়ম 🙂 © মেহুল শুনি

Published by priti sarkar nupur( ©mehu suni)

writing is the only way to express everything ©mehul( pritisarkarnupur)

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started