শূন্যতা না অন্য কিছু ? না যা আছে তা ঠিক কি আমি নিজেই জানিনা ? সবকিছুই কেমন দায়সারা, ভালোলাগা নিস্পৃহতায় বর্তমান । নিজেকে খোঁজার ভীড়ে প্রশ্ন বিদ্যমান , আর কুয়াশার আবরণে ধোঁয়াশার মতো কুলকুণ্ডুলিনী সারাক্ষণ । কি যেন একটা নেই, কেন নেই,কীসের জন্য নেই তাও ঠিক জানা নেই ; পুরোটাই রহস্যে মোড়কে ঢাকা এক প্রশ্নচিহ্নেরContinue reading “এলোমেলো কিছু ভাবনা”
Category Archives: জীবন
🌼
মনের কপাট বন্ধ করতে পারলে তো কষ্টের কারণটাই সমূলে উপড়ে ফেলা যেতো তাই না… যা অসম্ভব। যদিওবা সম্ভব হয় তবে অনুভূতিহীন অবয়ব হয়ে ওঠাটা খুব জরুরি… খুব দরকার, নইলে সব প্রস্তুতি বিফলে গিয়ে সব আবার সেই ঘেঁটে ঘ হয়েই রয়ে যাবে, কিস্যু বদলাবে না কিস্যু না… গল্পটা একরকম একঘেয়ে থেকে যাবে আজীবন এইভাবেই।। ©মেহুল শুনি♠️♠️
অন্যায়ের প্রতিবাদ না করে নিজেকে মানুষ বলে দাবি করতে লজ্জা করে না, আর যখন অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে তখন প্রশ্ন করো কেন? পৈশাচিক উল্লাস এ মেতে ওঠার জন্য কি? ধর্ম,দীক্ষাও ঈশ্বরের উপাসক বলে দাবি করো,আবার মন্যুষত্ব বেঁচে দাও আত্মসুখে জর্জরিত হয়ে।তোমরা তো মানুষরূপী জানোয়ার। তোমরা নিজের ছাড়া আর কিছু কি করে দেখবে? এটা আশাContinue reading
কুহকিনী কি করে জানা নেই, কবিরা বোধহয় দুঃখেও কবিতা লেখে
হারিয়ে ফেলার শুন্যতার মাপকাঠি বোধহয় নয়, যদি থাকত সেও ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়ে জানান দিতো ব্যথার ভার, যা হয়তো সেও নিতে পারেনি বলে ক্লান্ত হয়ে ছিঁড়ে পড়ে গেছে। সব যন্ত্রণার এক হয়ে গিয়ে এমন ভারাক্রান্ত হৃদয় ভারি হয়ে ওঠে, যেখানে গুমোট এর চাপেও বৃষ্টির দেখা মেলে না, কেবল মেঘলা আকাশের মন ভার দেখা যায়। যেখানেContinue reading “কুহকিনী কি করে জানা নেই, কবিরা বোধহয় দুঃখেও কবিতা লেখে”
রঙীন তবুও রং-হীন
বাইরে থেকে সবার জীবন রঙীন অপূর্ব মনে হলেও আদতে গল্পটা রং-হীন ধূসর বাস্তবতার নিরিখে কেমন খাপছাড়া ধরনের। যা শুনলে বা অনুভব করলেও তা বোঝা সম্পূর্ণরূপে অসম্ভব।।
একা হয়ে যাওয়ার সময়
আস্ত মনখারাপ গিলে ফেলাটা সহজ যদিও নয় আমাদের কাছে তবুও আমরা পারি একসময়,কেউ শিখিয়ে দেয় না, বলেও দেয় না;কাউকে জানাই না আর মনখারাপ এর পারদ যখন উঁচু হয়ে অবসাদের কোলে ঢলে পড়লেও,কারণ আমরা জানি আপেক্ষিক গুরুত্ব আর সারাজীবন ধরে রাখার মধ্যে আকাশপাতাল তফাৎ রয়ে যায় বইকি।যারা পারে তারা কখনো মুখ ফুটে বলে না বরং বলেContinue reading “একা হয়ে যাওয়ার সময়”
ফুরিয়ে আসা শীতের সময়
শীতের সময় ফুরিয়ে আসে দ্রুত গতিতে, বসন্ত এসে বলে ওঠে এ আমার সময়। তোমার এবার ফেরার পালা, তাই সাথে পাতাঝরা চিঠি নিয়ে যেও। মুগ্ধ নয়নে প্রেম নিয়ে এসো, মনের মধ্যে মনের মানুষ পুষে। লিখে ফেলো অসমাপ্ত উপন্যাস, মুছে ফেলো মিথ্যে আবেগের করমচা। যা স্বাদে তেতো সেঁকো বিষের মতো, মনে পড়লেই সমস্ত কিছু ভন্ডুল হয়ে যায়।Continue reading “ফুরিয়ে আসা শীতের সময়”